দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পর এবার সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শুক্রবার দুপুর ১২টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট। ম্যাচটি সরাসরি দেখা যাবে টি-স্পোর্টসে, আর অনলাইনে উপভোগ করা যাবে ট্যাপম্যাডে।
বৃস্পতিবার (৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের সম্প্রচারক চ্যানেলগুলোর নাম প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। বাংলাদেশে অবস্থানরত দর্শকেরা টিভিতে টি-স্পোর্টস চ্যানেলে ম্যাচটি সরাসরি দেখতে পারবেন। এছাড়া অনলাইন বা ডিজিটালি দেখতে চাইলে ট্যাপম্যাড অ্যাপ বা প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিম উপভোগ করা যাবে।
বিভিন্ন দেশে সম্প্রচারকারী টিভি চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মের তালিকা
বাংলাদেশ: টি স্পোর্টস, ট্যাপম্যাড (ডিজিটাল)
আফগানিস্তান: আরিয়ানা টিভি, ইতিসালাত অ্যাপ (ডিজিটাল)
ভারত: ফ্যানকোড (ডিজিটাল)
পাকিস্তান: এ স্পোর্টস, তামাশা (ডিজিটাল)
শ্রীলঙ্কা: পিও টিভি (টিভি ও ডিজিটাল), ডায়লগ (টিভি ও ডিজিটাল)
উত্তর আমেরিকা: উইলো টিভি (টিভি ও ডিজিটাল)
অস্ট্রেলিয়া: ফক্স স্পোর্টস (টিভি ও ডিজিটাল)
মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া: ক্রিকবাজ (ডিজিটাল)
ইউরোপ, আফ্রিকা: স্পোর্টস সেন্ট্রাল (ডিজিটাল), স্পোর্টস টিভি (ডিজিটাল)
/অ